গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

শীর্ষ সংবাদঃ
জুন ২৭, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ | সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ১৬১ আরোহী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এতে বলা হয়, বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…