গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রমজান উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
  • রমজান সামনে রেখে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

    রমজান সামনে রেখে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং, ৪ প্রতিষ্ঠানে জরিমানা | ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা সদরের কাঁচাবাজার ও চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যত্যয় এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে কৃষি বিপণন আইনে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে সতর্ক করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…