গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাস চালক ৫০ বছর বয়সী আব্দুল বাসেত। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান।

পুলিশ বলছে, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলফুল ক্যাম্পের কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহে ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেতসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যান।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…