গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা সংবাদদাতাঃ
অক্টোবর ১৫, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রবিবার (১৫ অক্টোবর) কর্মসূচির মধ্যে ছিলো হাত ধোয়া প্রশিক্ষণ, সরকারি ও বে-সরকারি শিশু পরিবার সহ জন বহুল এলাকায় সাবান, গেঞ্জি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা ইত্যাদি।

দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত।”

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচীর শুরুতেই হাত ধোয়া প্রদর্শন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়াল।

আরও পড়ুন—    গাজায় ইসরায়েলি হামলায় ১১ সাংবাদিক নিহত

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সায়হান আলী, উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলার ৭টি উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…