গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফরিদপুরে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

ফরিদপুর সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে মোঃ আসাদ আলম (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় দেওয়ার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। আর দুইজন পলাতক ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মোঃ বাবুল মিয়া (২২), মোঃ সাদ্দাম শেখ (২৭), মোঃ সুরুজ সরদার (২৬), মোঃ নিশান (২২), মোঃ রনি (২২), চাঁন মিয়া সরদার (২৮) ও মোঃ রানা (২০)। এদের মধ্যে চাঁন মিয়া সরদার ও মোঃ রানা পলাতক রয়েছেন।

আরও পড়ুন-   ঢাকা ছাড়লেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার পরিবার পরিকল্পনা অফিসের উত্তর পাশে একটি ছাত্রাবাসে মাদকের ভাগাভাগি নিয়ে আসাদকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে ফরিদপুর মেডিকেলে ৮ মার্চ মারা যান আসাদ। এ ঘটনায় আসাদের ভাই মোঃ আশরাফুল আলম বাদী হয়ে ১০ মার্চ ফরিদপুর কোতয়ালী থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস নয়জনের মধ্যে আট জনের নামে অভিযোগপত্র জমা দেন। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় আসামির মধ্যে মোঃ নাইমকে (৩৩) বেকসুর খালাস দেন আদালত। বাকি ৭ জনের যাবজ্জীবন সাজার রায় দেন।

ঘটনার ১০ বছর পর সোমবার (১১ সেপ্টেম্বর) এ রায় দিলেন আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পিপি মোঃ সানোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…