গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

শীর্ষ সংবাদ ডেস্ক
জুলাই ২৫, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ : 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার হেরোইন সহ দুই মাকদকারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৪ জুলাই) দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি শক্তিশালী টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলো সিংগাইর উপজেলার আলীনগর গ্রামের মোন্নাফ হোসেনের স্ত্রী হামিদা বেগম (২৯) ও সদর উপজেলার মিতরা গ্রামের  আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন ওরফে নেহাল (৩২)।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে রোববার দিবাগত রাত ১২টা পনেরো মিনিটে আলীনগর গ্রামের হামিদা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৫০ লক্ষ ৫০ হাজার টাকা) ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…