গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে বিজিবির অভিযানে লেডিস গার্মেন্টস কাপড় জব্দ

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
আগস্ট ১৬, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরামটিলা নামক স্থানে ৪৩ বিজিবির অভিযানে বাংলাদেশী বিভিন্ন প্রকার লেডিস গার্মেন্টস কাপড় ভারতে পাঁচারকালে জব্দ করা হয়। যার বাজারমুল্য ৭৫ হাজার পাঁচশত টাকা।

বুধবার (১৬ই আগস্ট) বিকালে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বল্টুরামটিলা স্থান থেকে মালিকবিহীন বাংলাদেশী লেডিস গার্মেন্টস কাপড় (পাহাড়ী থামী ৫০পিছ, লেডিস শর্ট জামা ১১পিছ, ওড়না ১০পিছ) অবৈধভাবে ভারতে পাঁচারকালে জব্দ করা হয়।

আরও পড়ুন-   উলিপুরে মাদরাসায় নিয়োগের আবেদন জমা নিতে গড়িমসি

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত কাপড় বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…