গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শিক্ষা মন্ত্রণালয়ের ৩৫ লাখ টাকার অনুদান পেল ৭ প্রতিষ্ঠানের, শিক্ষক ও শিক্ষার্থীরা

উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
জুলাই ১৮, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানের ৩৫ লক্ষ টাকা পেল উল্লাপাড়ার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা। নির্বাচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকুলে ৫ লক্ষ টাকার অনুদান শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীম (পিবিজিএসআই) ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে।

উল্লাপাড়ায় ৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়, বন্যাকান্দি আলীম মাদ্রাসা, উল্লাপাড়া দাখিল মাদ্রাসা ও এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুন-   একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক বলেন, ২০২২-২৩ অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান (এসএমএজি/এমএমএজি/জিবিএজি) আওতায় নির্বাচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ ৫ লাখ টাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য প্রণোদনা হিসেবে ২০%, প্রতিষ্ঠানের লাইব্রেরি, বই, শিক্ষা উপকরণ এবং গবেষণার জন্য সরঞ্জামাদি ক্রয় বাবদ ৩০%, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য অবকাঠামো, বিশুদ্ধ পানি, শৌচাগার, কমনরুম ইত্যাদি উন্নয়নের জন্য ২৫%, দুস্থ ও মেধা সম্পন্ন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহায়তা বাবদ ব্যয় ১৫%, বিদ্যালয়ে অধ্যায়নরত প্রতিবন্ধী, দুরারোগ্য রোগে আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ফ্যাসিলিটিস উন্নয়ন বাবদ ১০% অনুপাতে অর্থ ব্যয় করার বিধান রেখেছেন শিক্ষা মন্ত্রণালয়। বরাদ্দ পাওয়া এ অর্থে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ উন্নয়ন হবে বলে তিনি জানান।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা করে উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ৩৫ লাখ টাকা বিশেষ অনুদান পেয়েছে। সরকারের বরাদ্দকৃত অর্থ নিয়ম অনুযায়ী স্তরভিত্তিক ব্যয় করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…