গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

সাভার সংবাদদাতাঃ
জুলাই ১২, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এসময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশের দাবি নিরাপত্তাজনিত কারণেই তাদের এই বিশেষ তল্লাশি কার্যক্রম।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। একারণে সাভারের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সাধারণের চেয়ে অনেক কম দেখা যায়।

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।

আরও পড়ুন-   বিএনপিকে যে ২৩ শর্ত দিয়েছে পুলিশ

পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা দেওয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজারে পুলিশ সদস্যরা ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন ও তাদের কাগজপত্র চেক করছে। এবং সেখান থেকেই বাস গুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। এ কারণে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য যাত্রী এভাবে পায়ে হেঁটেই নিজ গন্তব্যে রওনা দিয়েছেন। তাদের দাবি, পুলিশের এই তল্লাশি যে কারণেই করা হোক আমাদের মতো সাধারণ মানুষ এতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক বলেন, সকাল থেকেই আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমিনবাজার থেকে বাস ঘুরিয়ে আবার সাভারে ফেরত এসেছি।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যেই দুইজন জঙ্গী পালিয়ে গিয়েছিল, তাদের তথ্য পাওয়া গেছে এবং তারা এই পথ দিয়ে যেতে পারে সেজন্যই ওই জঙ্গিদের ধরতে পুলিশের পক্ষ থেকে আমাদের এই চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…