গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা সংবাদদাতাঃ
জুন ৩০, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই কারের চালক মিজানুর রহমান (৩৫) ও যাত্রী আবুল বাশার (৬০) নামে ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার দাউদকান্দির মেঘনা আলীপুর এলাকার ও আবুল বাশার ঢাকা খিলক্ষেত এলাকার বাসিন্দা।

আরও পড়ুন-   ঈদে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিনজনের, আহত ৫

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ- ১২-৩০৮৬) ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পান্থপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পলাবাড়ী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব- ১৫-৫২৭৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হন। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহতদের লাশ থানায় রয়েছে তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…