গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিশ্ব পরিবেশ দিবসে নেত্রকোনায় র‌্যালি ও আলোচনা সভা

নেত্রকোণা সংবাদদাতাঃ
জুন ৫, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোণায় র‌্যালি, আলোচনা সভা ও শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে দিবসটি উপলক্ষে র‌্যালির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া শিশুদের মাঝে সার্টিফিকেটসহ পুরস্কার ও একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছর চারা তুলে দিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন-   পরিবেশ নিয়ে আমরা কতটা সচেতন?

এর আগে পরিবেশ বিপর্যয়ের নানা দিক তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক নাজমুল কবীর সরকার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদসহ বৃক্ষ প্রেমিক আব্দুল হামিদ।

বক্তারা প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহারেও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্লাস্টিক জাতীয় পণ্য পরিবেশের সাথে মিশে পশুপাখিসহ মানব দেহে নানা ক্ষতির বিষয়টি তুলে ধরে একেবারে পলিথিন ব্যবহার বন্ধে বিভিন্ন প্রচারাভিযান চালানোর পরামর্শ দেন।

শীর্ষসংবাদ/নয়ন

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…