গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রকাশ‍্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিক কে হুমকি

Link Copied!

বাড়ির সামনে প্রকাশ‍্যে মাদক সেবনে বাধা দেওয়ায় এক সাংবাদিককে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান ও হুমকি দিয়েছে মাদক সেবীরা। এ ঘটনায় ওই সাংবাদিক নিরাপত্তা চেয়ে থানার একটি সাধারণ ডায়েরি করেছেন।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়া গ্রামে। ওই সাংবাদিকের নাম মেছবাহুল আলম। তিনি দৈনিক জণবানী ও একুশে সংবাদ ডট কম পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জানাগেছে, গত শনিবার (২০ মে) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া মাওলানা পাড়া এলাকায় তিনজন মাদকসেবী প্রকাশ‍্যে মাদরাসা মাঠে মাদক সেবন করার সময় বাধা দিলে তারা সাংবাদিকের উপর উত্তেজিত হয়। বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনায় মাদক সেবীদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

থানায় করা ডায়েরি সূত্রে জানা যায়, মাদক সেবীরা হলো ঐ এলাকার শাহজাহান আলীর ছেলে মফিজুল ইসলাম (১৯), আনার হোসেন এর ছেলে মফিজুল ইসলাম (১৯) ও গোলাম রব্বানীর ছেলে রুহুল আমিন (২১)। এরা প্রত‍্যকেই এলাকার চিহ্নিত মাদকসেবী।

আরও পড়ুন-   মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

এ বিষয়ে সাংবাদিক মেছবাহুল আলম বলেন, তারা দির্ঘদিন থেকে মাদক সেবনের সাথে জড়িত। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার বাড়ির সামনে মাদরাসা মাঠে প্রকাশ‍্যে মাদক সেবনে তাদেরকে নিষেধ করি। এর পর তারা আমার উপর উত্তেজিত হয়। আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। উক্ত বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে ভূরুঙ্গামারী থানার ওসি কে অবগত করি।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, তারা মূলত মাদকসেবী। আমিও তাদের কে অনেক সর্তক করেছি কিন্তু তারা মানেনি। এ ব‍্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, মেছবাহুল আলম কে হুমকি দেওয়ার ঘটনা একটি জিডি হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…