গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ : শহরে বিক্ষোভ

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সোমবার (২৫ এপ্রিল) রাত ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

নিহতের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাহিনীকে দায়ী করেছেন।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, যুবলীগ নেতা আব্দুল্লা আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম এর খুনীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী যেই হোক ছাড় দেওয়া হবে না।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…