এডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লব। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও তিনি। সপ্তাহের শুরুতে রোববার আদালত প্রাঙ্গণে মানুষের ভিড় ছিলো ব্যাপক। বিচার প্রার্থীদের পাশাপাশি সদর উপজেলার ২১টি ইউনিয়নের লোকসমাগমও ছিলো বেশ। সবার গন্তব্য জেলা আইনজীবি সমিতির ৩২২ নং কক্ষের দিকে।
জানতে চাইলে অনেকেই বলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লবের কাছ থেকে আসছেন। ব্যক্তিগত চেম্বারে দেখা যায়, নারী পুরুষের ভীড়। নিজের আইনপেশার পাশাপাশি সামাজিক কাজের অংশ হিসেবে সবার সাথে হাসি মুখে তুলে দেন তাদের হাতে ঈদ উপহার। এতে খুশিও সবাই। স্বচ্ছতার সাথে ২১০০ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয়ার প্রশংসাও করেন এই জনপ্রতিনিধির অনেকে।
এদিকে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছেন তিনি। পবিত্র রমযান মাসে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ ঈদ উপহার ২১০০ পরিবারের হাতে তুলে দেন তিনি।


