বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের এর নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। গত শনিবার দুপুর পোনে ২ টার সময় জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আলহাজ্ব এম এ তাহের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার তিন বার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মুজিবাদী তাহের হিসেবে পরিচিত ছিলেন।

আজ ২২ মার্চ লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া বিদ্যালয় মাঠে এই নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির আহ্বায়ক মো : শাজাহান এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু, সদর পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, রায়পুর পৌরসভার মেয়র রুবেল ভাট, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এডভোকেট মাঈন উদ্দিন পাঠান, বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, এডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।


