গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে বস্তাবন্দি লাশটি কার?

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ভাটরায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যাক্তির কঙ্কালের দেখা মিলেছে। একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় কিছু দেখতে পেয়ে খুলতেই প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ওই বস্তায় মানুষের মাথার খুলি, হাড়গোড় ও কঙ্কালের অংশ দেখে তারা। বিষয়টি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তাবন্দি লাশ কার? এনিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হচ্ছে।

গতকাল বুধবার বিকেলে রামগঞ্জ ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে মাছ ধরতে গিয়ে একটি বিলের মাঝখানে ডোবায় মানুষের মাথার খুলি, হাড়গোড় ও কঙ্কালের অংশ দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এসময় স্থানীয় লোকজন জানান, একটি নীল রঙের টি-শার্ট পরিহিত কোন ব্যক্তির লাশটির কঙ্কাল হতে পারে।
টি-শার্টের বুক পকেটে একটি চিরুনি রয়েছে। এসময় রশি ও বেশ কয়েকটি ইটের সাথে বস্তাটি বাঁধা রয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, পাশেই আরো একটি বস্তা রয়েছে, ভয়ে তারা ঐ বস্তা খোলেননি।

এলাকাবাসীর ধারণা লাশটি কোথাও হত্যা করে বস্তায় ভরে ইটের সাথে বেঁধে এ ডোবাতে ফেলে দেয়া হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা খবর পেয়েছি। সকালে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…