গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী। এদের মধ্যে রিয়াজের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মোবাইলে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।

নিহত শিক্ষার্থী আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) আঠিয়া তলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা একই গ্রামের বাসিন্দা।

এর আগে পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম ও তার বন্ধুরা বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলা থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে ড্রাম ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিমের মৃত্যু হয়। আহত হয় বন্ধু রানা ও রিয়াজ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম  জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয় আরও দুই ব্যক্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…