শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- প্রশ্নফাঁসে ১০ বছরের সাজার বিধান রেখে সংসদে বিল পাস
নিহতরা হলেন, পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের স্বজন ফজলে রাব্বী (২৮), মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)।
ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। আমরা মরদেহ নিয়ে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


