গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে বিশ্ব এইডস দিবস পালিত

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর):
ডিসেম্বর ১, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

“সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরামপুরের আয়োজনে আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‌্যালী শেষে হলরুমে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়ের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ হাসনাত ইয়াসমিন।

আরও পড়ুন-    প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

এসময় আরও বক্তব্য রাখেন, বেসরকারী সংস্থা বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম ম‍্যানেজার অসিত চৌকিদার, এমটি ইপিআই মাসুদ রানা, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা বেগম, সিনিয়র নার্স নূরজাহান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এইডস রোগের ভয়াবহতা রুখতে হলে আমাদের সবাইকে এর সুনির্দিষ্ট কারণ জেনে তা প্রতিরোধ করতে হবে এবং এইচআইভি জীবাণু যাতে একজনের থেকে অন‍্যজনের শরীরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে হবে।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নার্স, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…