গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

শীর্ষ সংবাদ ডেস্কঃ
নভেম্বর ২৯, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই শেষে এই ফল প্রকাশ করা হবে।

সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর দুপুরে প্রকাশ করা হবে।

আরও পড়ুন-    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন কাল

জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের পদ সংখ্যা বাড়ানোর জন্যই মূলত সোমবার ফল প্রকাশ করা হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট কত সংখ্যক শিক্ষক প্রয়োজন সেটি যাচাই করার পর ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সভায় বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ ফল না প্রকাশ করার সিদ্ধান্ত হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই শেষে এই ফল প্রকাশ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…