গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডলারের দাম ১০৪ টাকা

শীর্ষ সংবাদ ডেস্ক
জুলাই ২৪, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা :

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ জুলাই) খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

এদিকে হঠাৎ করে ডলারের বাজার চড়া হয়ে যাওয়ার প্রকৃত কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, চাহিদার তুলনায় ডলার না থাকলে কিংবা কেউ বড় অঙ্কের ডলার কিনলে সংকট হয়, এজন্য দাম বেড়ে যায়।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, কোরবানির ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়। গত ২২ বৃহস্পতিবার ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় ডলার।

ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। কারণ, এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন। ফলে সরবরাহ বাড়ে। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন। ফলে ডলারের চাহিদা ছিল।

এদিকে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। কারণ রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…