গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কাঞ্চনজঙ্ঘা দেখার পর ফিরলো লাশ হয়ে

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ
নভেম্বর ৫, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের তৃতীয় বৃহত্তম পাহারের নাম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার স্মৃতি স্বরুপ দেখা যাচ্ছে পঞ্চগড় জেলা থেকে। মোস্তাফিজুর রহমান সোহেল (৩২) বন্ধুদের সঙ্গে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফিরলো লাশ হয়ে। নিহত মোস্তাফিজুর রহমান সোহেল মজিবর রহমানের ছেলে। আর আহত ব্যক্তি একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

শুক্রবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই মোটরসাইকেলের আরোহী মিলন হোসেন (৩১) গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন-  চৌহালীতে  দুই গ্রাম জলাবদ্ধ, কৃষিতে বিপ্লব ঘটাতে দরকার ব্রীজ  

ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল আতাউর রহমান বলেন, নিহত মোস্তাফিজুর রহমান সোহেল ও আহত মিলন দুই বন্ধু। তারা মোটরসাইকেলযোগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যান। সেখানে রাত্রিযাপন করে শুক্রবার সকালে কাঞ্চনজঙ্ঘা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চারমাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং আরোহী ২ জন ছিটকে সড়কের ওপরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান সোহেলের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি নিয়ে পালিয়ে যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত মিলনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন জানান, সন্ধ্যায় জানাজা শেষে মোস্তাফিজুর রহমান সোহেলের লাশ গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে গেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6113

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…