গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জমি লিখে না দেওয়ায় বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বাবার

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ১২, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি লিখে না দেওয়ায় দুই ছেলে কর্তৃক অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদান অতঃপর বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রজব আলী (৮০) নামের এক বৃদ্ধ।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী চেয়ারম্যানপাড়া এলাকায়। এ ঘটনায় বৃদ্ধ রজব আলী নাগেশ্বরী থানায় শনিবার (১২ আগস্ট) একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) রজব আলীর ছেলে ছনোয়ার হোসেন (৫৩) ও রফিকুল ইসলাম (৪৮) বৃদ্ধ বাবার নিকট থেকে জমি লিখে চায়।রজব আলী এতে রাজি না হলে দুই ভাই মিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদান করে। এতে কাজ না হওয়ায় বাড়ি থেকে বের করে দেয়। পরে রজব আলী স্থানীয় মসজিদে আশ্রয় নেয়।

আরও পড়ুন-   উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

এর পর স্থানীয়দের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ন্যায় বিচারের আসায় আজ শনিবার নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন।

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে, এর সঠিক বিচার হওয়া উচিত।’

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…