গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মার্চে ১২ কেজি এলপিজির দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফেব্রুয়ারি মতো মার্চ মাসের জন্যও ভোক্তা পর্যায়ে ১২ কেজির বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (০২ মার্চ) এক আদেশে কমিশন জানায়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এ দর ঠিক করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হওয়ার কথা বলা হয়েছে আদেশে।

বিইআরসি জানিয়েছে, মার্চের জন্য প্রোপেনে সৌদি সিপি প্রতি টন ৫৪৫ ডলার এবং বিউটেন ৫৪০ ডলার নির্ধারিত হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৫৪১ দশমিক ৭৫ ডলার।

প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১২২ দশমিক ৪৭ টাকা বিবেচনায় বেসরকারি এলপিজির খুচরা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা ৭৪ পয়সা।

সেই হিসাবে মার্চে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬১৫ টাকা, ১২ কেজিতে ১ হাজার ৩৪১ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম পড়বে ১ হাজার ৩৯৭ টাকা।

এর বাইরে ১৫ কেজি ১ হাজার ৬৭৬ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭৮৮ টাকা, ১৮ কেজি ২ হাজার ১১ টাকা, ২০ কেজি ২ হাজার ২৩৫ টাকা এবং ২২ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৫৮ টাকা।

বড় সিলিন্ডারের মধ্যে ২৫ কেজি ২ হাজার ৭৯৪ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৫২ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৬৮৭ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯১১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ২৮ টাকা নির্ধারণ করেছে কমিশন।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৭ দশমিক ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত এলপিজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম পড়বে ২৩৯ টাকা ৯০ পয়সা।

অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

সরকারি এলপিজির দাম সাড়ে ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ৭৭৬ টাকা ৯৩ পয়সায় অপরিবর্তিত থাকবে বলে বিইআরসি জানিয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন