গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হাতির পিঠে সালমান শাহ

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ
নভেম্বর ৪, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদনে নানীর ইচ্ছা পূরণ করতে গিয়ে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন সালমান শাহ।

আজ শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে মদন সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে থেকে বউ আনার জন্য বর যাত্রা করেন তিনি। হাতির পিঠে বর দেখতে উৎসুক জনতা ভিড় করে তখন।

খবর নিয়ে জানা যায়, মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমান শাহের সঙ্গে একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আব্দুল গনি (বেচু) মিয়ার মেয়ে মুক্তা মনি’র বিয়ে শুক্রবার দিন ধার্য হয়।

আরও পড়ুন-  লংমার্চে ইমরান খানের পায়ে গুলি

বরের নানি জবেদা আক্তার হাতির পিঠে চড়িয়ে নাতির বউ আনবে এ ইচ্ছা পোষণ করলে কনের পরিবার এতে সম্মতি দেয়। এরই প্রেক্ষিতে শুক্রবার হাতি ভাড়া করে হাতির পিঠে চড়ে বউ আনতে যায়।

এ ব্যাপারে বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার বলেন, আমার বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে গেছে। আমরা বর যাত্রী নিয়ে অন্য গাড়ি করে কনের বাড়িতে যাচ্ছি।

নানি জবেদা আক্তার বলেন, আমার তিন মেয়ের কোনো ছেলে সন্তান ছিল না। সালমান শাহ জন্ম হওয়ার সময় তাকে কোলে নিয়ে বলেছিলাম, যদি বড় হয়ে বিয়ে করে তাহলে সে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবে। এত দিনে আমার আশা পূরণ হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…