গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ছুটির দিনেও হাঁফ-পাস পাবে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতাঃ
অক্টোবর ৩০, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে দিয়ে চলাচলকৃত সকল বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির দিনেও হাঁফ-পাস (অর্ধেক ভাড়া) দিতে পারবে।

রবিবার (৩০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রক্টর মহোদয়ের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বাস মালিক প্রতিনিধিদের আলোচনায় হাঁফ-পাস সহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা পাবলিক পরিবহনে চলাচলে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী) অর্ধেক ভাড়ার সুবিধা পাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়া দিবে।

সপ্তাহে সাত দিন যেকোন সময় শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবে। তবে শিক্ষার্থীরা পরিবহন শ্রমিকদের সুবিধার্থে অবশ্যই জবির স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করবে।

আরও পড়ুন-  মুসকিল লীগ থেকে বেকার সমাজঃ নিবন্ধন চায় ৮০ দল

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের সবসময় আইডি কার্ড সাথে রাখতে হবে। আইডি কার্ড না থাকলে আইডি কার্ডের ছবি বা লাইব্রেরি কার্ড দেখাতে হবে। বাসে ভাড়া হাফ দেয়ায় কেউ যদি স্লেজিং করে তাহলে প্রক্টর অফিসে ওই গাড়ির নাম্বার জানালে প্রশাসন ব্যবস্থা নিবে।

তিনি আরও বলেন, বাসের সর্বনিম্ন ভাড়া বংশাল ও গুলিস্তান পর্যন্ত ৫ টাকা। তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার সময় তাঁতিবাজার বা রায়সাহেব বাজার থেকে উঠলে ভাড়া না নেয়ারও সিদ্ধান্ত হয়।

এছাড়া আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের গেইটে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে দিনের বেলা কোন গাড়ি পার্ক করতে পারবে না এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক ও বাস মালিকদের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…