গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চুরি করতে গিয়ে গরু চোর নিহত!

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২৩, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে চুরি করতে গিয়ে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব শিববাড়ী (পাখিমারটারী) গ্রামে।

জানা গেছে, গতকাল শনিবার (২২ অক্টোবর) দিবাগত গভীর রাতে পূর্ব শিববাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র চাঁন মিয়া ওই গ্রামের পাশ্র্ববর্তী বাড়িতে চুরি করতে গিয়ে হাঁস ও গোয়াল ঘর থেকে গরু বের করতে যায়। এ সময় গৃহকর্তা টের পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন।

গৃহকর্তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে চোরদের ধাওয়া করলে চুরির সাথে সম্পৃক্তরা বাকি তিনজন পালানোর সুযোগ পেলেও পা পিছলে ধানক্ষেতে পরে যান চাঁন মিয়া।

আরও পড়ুন- শিক্ষার মান উন্নয়নের জন্য হটলাইন সেবা চালু করা হবেঃ প্রাথমিক ও গণশিক্ষা সিনিয়র সচিব

পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানক্ষেত থেকে উদ্ধার করে এবং গৃহকর্তার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার পাশে রেখে ৯৯৯ এ কল করে থানা পুলিশ কে অবগত করেন।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন