গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার ৫ শ’ টাকা জরিমানা

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর)ঃ
আগস্ট ২৮, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের দায়ে মশিউর রহমান (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এই দন্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর রেলগেট মহল্লার মৃত: আব্দুল আজিজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মশিউর রহমান কেডিসি রোড়ের পাশে বসে মাদক সেবন করছিলো। এসময় মাদক সেবনকালে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করেন এলাকাবাসী। এসময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার মশিউরকে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন এবং ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড ও ৩২ পুরিয়া হিরোইন জব্দ করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

জানতে চাইলে, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত মশিউরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…