দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস। আজকের প্রতিপাদ্য হলো “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই।”
দিবসটি উপলক্ষে আজ বুধবার(১৯ অক্টোবর) সকাল ১১ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে সমবেত হয়।
আরও পড়ুন- পিরোজপুর মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্বার, গ্রেপ্তার ৫
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর অফিসার এস এম রায়হান হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহমুদুন্নবী, প্রোগাম সহকারী জান্নাতুল ফেরদৌস, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
আলোচনা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের হাত ধোয়ার প্রশিক্ষন দেওয়া হয়।



