দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। ডিজিটাল সার্টিফিকেট ও
স্মার্ট কার্ড হাতে পেয়ে বীর মুক্তিযোদ্ধারা সকলের অনুভূতি ছিল অনুরূপ।
আজ রোববার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব সার্টিফিকেট ও স্মার্ট কাড তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
আরও পড়ুন- নেপালের বিদ্যুৎ আনতে ভারতকে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি চায় বাংলাদেশ
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল হুদা, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জীবিত ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ও মৃত ৩৮ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।



