গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ৭, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবদীন।

তিনি জানান, রাষ্ট্রপতির এ সফরে তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ দুপুর পৌনে ২টায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে জাতির জনকের সমাধিতে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন- বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে পরিদর্শন বইয়ে সই করবেন রাষ্ট্রপতি।

পরিদর্শন বইয়ে সই করা শেষে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে মধুমতি সেতু এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি মাদারীপুরের শিবচরে যাবেন। সেখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করে শুক্রবার সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকায় ফেরার কথা রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…