গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘২০২৬ সালের মধ্যেই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ৬, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, ‘২০২৬ সালের মধ্যেই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ।’

খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোথাও কোনো জমি অনাবাদি রাখা যাবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- জলবায়ু সমঝোতা আলোচনায় বাংলাদেশের ভূমিকা দুর্বল

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে গত ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এই দুই দেশ সফরের বিষয়ে জানাতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যাগ দেন তিনি।

১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5911

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…