গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আন্দোলন চলছে, চলবেঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত।’

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির স্হায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনকালীন সময়ে যদি দলীয় সরকার থাকে, বিশেষ করে আওয়ামী লীগের সরকার থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। সেই কারণে আমরা বলছি, নির্বাচন যদি হতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। অন্যথায় কোনো নির্বাচন এই বাংলাদেশের মাটিতে হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘এই সরকার আদালতকে কুক্ষিগত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রেখে জামিন দেওয়া হচ্ছে না। অথচ যারা ক্যাসিনো মামলার আসামি, জালিয়াতির আসামি, ব্যাংক ডাকাতি করছে, মানুষ খুন করছে তাদেরকে সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হচ্ছে। কারণ তিনি জামিন পেয়ে বাইরে বের হয়ে আসলে, তারা মনে করেন হ্যামিলনের বংশিবাদকের মতো হাজার হাজার, লাখ লাখ মানুষ বের হয়ে আসবে। আর এই সরকারের গদি উল্টে যাবে।’

আরও পড়ুন- কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কারও দয়ায় এই দেশটি পাইনি। যুদ্ধ করে দেশটি পেয়েছি। আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। সেই দেশটি কিছু সংখ্যক লুটেরাদের হাতে, কিছু সংখ্যক দুর্বৃত্তদের হাতে দিয়ে দিতে পারি না।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব চিৎকার করে বলেন আমরা দিবা স্বপ্ন দেখি, তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। কেন রে ভাই? তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে এত ভয় কেন? কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না। বিশটি আসন‌‌‌ও পাবেন না আপনারা। তাই তারা বলছে, তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন হবে না। আমাদের কথাও পরিস্কার, তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, তা না হলে কোনো নির্বাচন হবে না।’

আজ জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা ময়দানে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান প্যারার সঞ্চালনায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মরহুম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, সহ সাংগঠনিক বেনজির আহমেদ টিটু, হুমায়ুন কবির খান, রফিকুল ইসলাম, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মরহুম হান্নান শাহ’র আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…