গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, সকল ধর্মের প্রধানগণ ও সামাজের গণ্যমান্যদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোস্তফা হোসেন, রামগড় ১নং ইউপি’র চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং ইউপি’র চেয়ারম্যান কাজী নরুল আলম আলমগীর, রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন- মদনে হত্যাকারীদের ফাঁসির দাবীতে ভিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এসময় সম্প্রীতি সমাবেশে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, রামগড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক, মাওলানা আক্তার হোসেন জিহাদি, শিক্ষাবিদ রামেশ্বর চন্দ্র শীল, ফিলিপ হাওলাদার, মহামনি বৌদ্ধ বিহারের ভিক্ষু কোশিং মার্মা।

এছাড়াও সম্প্রীতি সভায় রামগড় উপজেলার সকল ধর্মের সমাজপ্রতি, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগণ সুশীল সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ সরকারি – বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ‍ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন