গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

‘টাইটানিক’ খ্যাত নায়িকা হাসপাতালে ভর্তি

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। অভিনয়ের মাধ্যমেই পেয়েছেন তারকাখ্যাতি। মাত্র একটি চলচ্চিত্রে অভিনয় করে সারা বিশ্বের কাছে পৌঁছে গেছেন তিনি। গড়ে তুলেছেন অগনিত ভক্ত। তবে সেই ভক্তদের জন্য দুঃসবাদ।

হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। হলিউডে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন- খালে মিললো নিখোঁজ শিশুর লাশ

শুটিং টিমের একটি সূত্র থেকে আরও জানা যায়, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এ সময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট। তবে আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।

প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম-ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…