গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খালে মিললো নিখোঁজ শিশুর লাশ

Link Copied!

নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরের রায়পুরে আয়েশা ইসলাম রাফিজা নামের শিশুর (৩) লাশ উদ্ধার করা হয়েছে। খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি খাল থেকে তার ভাসমান মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

শিশু রাফিজা রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মোহনা গ্রামের ফরায়েজী বাড়ির মো. সুমনের ছোট মেয়ে।রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে শিশুটি নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শিশুটি তার বাড়ির পাশে রাস্তায় খেলতে গিয়ে লোকজনের অগোচরে পার্শ্ববর্তী খালে (নালা) পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজ করেও পায়নি। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেলিম নামে এক প্রতিবেশি খালের পানিতে শিশুর লাশ ভাসতে দেখে তার পিতা-মাতাকে খবর দেন।।

রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ ইরফান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং শিশুটির মায়ের আবেদনের ভিত্তিতে মানবিক কারণে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…