গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইল সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল খান ও নাইম খান নামে দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। রানা নামে আরও এক কলেজ শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার ছনখোলা-আলোকদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার। নিহতরা হলেন উপজেলার এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে নাইম খান (১৭) ও আব্দুস ছাত্তার খানের ছেলে শাকিল খান (১৭)। তারা দুইজনই মূলবাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। একই গ্রামের সুলতান খানের ছেলে স্থানীয় একটি কলেজ ছাত্র রানা খান গুরতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন- ঐতিহাসিক মহান শিক্ষা দিবস আজ

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল, নাইম ও রানা তিন বন্ধু গতকাল শুক্রবার রাত অনুমান ৯টার দিকে ঘাটাইল উপজেলার ছনখোলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বেপোরোয়া গতিতে চালানোর সময় মোটরসাইকেলটি আমুয়াবাইদ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পাকা সড়কে পড়ে যায়। এতে চালকসহ তিন বন্ধুই মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল খান ও নাইম খান মারা যান। তাদের আরেক বন্ধু রানা গুরুতর আহত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…