গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেলো

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
  • হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেলো

    হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেলো

Link Copied!

হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেলো

রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ রঙিন ভিজ্যুয়াল ও রোমান্সে ভরপুর।
তরুণ নির্মাতা হৃদয় খান রাহিমের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেয়েছে। এএন ফরহাদের কণ্ঠে গাওয়া রোমান্টিক ঘরানার এই গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক এএন ফরহাদ নিজেই। প্রেম ও অনুভূতির মিশেলে নির্মিত এই গানে প্রিয়জনের সৌন্দর্য ও তাকে ঘিরে হৃদয়ের আবেগময় চাঞ্চল্যের প্রকাশ ফুটে উঠেছে।

মিউজিক ভিডিওটিতে নৃত্য পরিচালনা করেছেন রুহুল আমিন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৈয়দ মাহিন ও অবন্তিকা রহমান। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ। ভিডিওটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল মেলডি কিং (Melody King) এ।

গানটি প্রসঙ্গে নির্মাতা হৃদয় খান রাহিম বলেন, “এটি একটি রোমান্টিক ড্যান্স ট্র্যাক। বর্তমান প্রজন্মের দর্শকদের রুচির কথা বিবেচনা করে ভিডিওটি নির্মাণ করেছি। গানের কথা ও ভিজ্যুয়ালের মাধ্যমে ভালোবাসার উচ্ছ্বাস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

গত ২১ এপ্রিল ২০২৬ ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। কমেন্ট সেকশনে গানের সুর, গায়কী, আধুনিক ও রঙিন সেট ডিজাইন এবং নির্মাণশৈলী নিয়ে প্রশংসা করছেন দর্শকরা।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 19

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…