গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রায়পুরে ক্লাস চলাকালীন ছাদের ভিম ধসে ৫ ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিককে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত।

বিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার  দুপুরে ওই বিদ্যালয়ের জরাজীর্ণ একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির পাঠদান চলছিল। হঠাৎ ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে তিন শিক্ষার্থীর মাথায় এবং বাকিদের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে দায়সারা সংস্কার করা হলেও তা টেকসই হয় না। অভিযোগ রয়েছে, নতুন ভবনের জন্য গত বছরের ডিসেম্বর মাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘আমাদের স্কুলে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই ওই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। ভবনটির দুরবস্থার কথা জানিয়ে স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো সহযোগিতা মেলেনি।’

রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘ভবনটি যে ঝুঁকিপূর্ণ, তা আমাদের জানানো হয়েছিল। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় নতুন ভবন নির্মাণ বা বড় ধরনের সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। আজকের ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।’

ঘটনার পরপরই শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বর্তমানে ওই কক্ষটিতে পাঠদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 246

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…