গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মারা গেলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ লুক গদার

আন্তর্জাতিক ডেস্কঃ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!
কিংবদন্তি ফরাসি-সুইস চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক জ্যঁ লুক গদার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জ্যঁ লুক গদারের পরিবার জানিয়েছে, শান্তিপূর্ণভাবে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। তার শেষকৃত্যে আনুষ্ঠানিক কোনো আয়োজন করা হবে না।১৯৬০ এর দশকে ফ্রান্সে নতুন ধারার চলচ্চিত্র নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন জ্যঁ লুক গদার। যুদ্ধোত্তর কালের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের একজন জ্যঁ লুক গদার। চলচ্চিত্রের কাহিনী বর্ণনা, ধারাবাহিকতা, শব্দ ও ক্যামেরার কাজ নিয়ে নিরীক্ষা চালিয়েছিলেন তিনি। তার এই নিরীক্ষা অন্যদেরও প্রভাবিত করেছে।

আরও পড়ুন-  জোয়ারের পানিতে ঝালকাঠির ৩০ গ্রাম প্লাবিত

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলচ্চিত্র নির্মাণের গৎবাঁধা নিয়ম থেকে বেরিয়ে নতুন স্টাইলে চলচ্চিত্র নির্মাণের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জ্যঁ লুক গদার। এই ক্ষেত্রে তার যুগান্তকারী একটি সিনেমা হলো ‌‘ব্রেথলেস’। প্রায় শতাধিক সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

নতুন ধারার চলচ্চিত্র নির্মাণে জ্যঁ লুক গদার যে কাঠামো দাঁড় করিয়েছিলেন তাতে প্রভাবিত হয়েছিলেন কুইন্টিন তারান্তিনো থেকে মার্টিন স্করসিসের মতো খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতারা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5911

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…