গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে চার বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট–ভোলা-বরিশাল রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

জরিমানাপ্রাপ্ত কাউন্টারগুলো হলো—শাহী পরিবহন, শ্যামলী পরিবহন, জোনাকি পরিবহন ও সোনিয়া ক্লাসিক। প্রতিটি কাউন্টারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা জানান, পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফেরা শুরু করায় এ সুযোগে কিছু বাস কাউন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চারটি কাউন্টারকে এ জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 246

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…