গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাহিদ-তানজিদ নৈপুণ্যে পাকিস্তানকে নাস্তানাবুদ করে সিরিজ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বলে-ব্যাটে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পেলো না পাকিস্তান। নাহিদ রানা-তানজিদ তামিমদের দিনে একেবারে নাস্তানাবুদ সফরকারীরা।

মিরপুরে বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪.৫ ওভার হাতে রেখেই পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের আগ্রাসী ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে জয় তুলে নেয় লাল সবুজরা। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। বল হাতে এদিন ৫ উইকেট নিয়ে সফরকারীদের ১১৪ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা।

লক্ষ্য সহজ হলেও শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে তানজিদ হাসান তামিমের কল্যাণে প্রথম দুই ওভারেই ২৫ রান তুলে নেয় লাল সবুজরা। ১০ বলে ৪ রান করে ইনিংসের তৃতীয় ওভারে ক্যাচ দিয়ে ফেলেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ১০ ওভারের মধ্যে ৮১ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫ চার ও ৪ ছক্কায় মাত্র ৩২ ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ। তার সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলীয় ১০৯ রানে বিদায় নেন শান্ত। ৩৩ বলে ৫ চারের মারে ২৭ রান করেন তিনি। অন্যদিকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানর আগুনঝরা বোলিংয়ে বিধ্বস্ত হয় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। একাই শুরুর ৫ উইকেট নিয়ে সফরকারীদের রানের গতি থামিয়ে দেন টাইগার পেসার। এরপর টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আরও চাপ বাড়ান। টানা ৩ উইকেট তুলে নেন তিনি। শেষ ২ উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের পক্ষে ৪৭ রান খরচায় ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। ৩৮ বলে ৪ চারের মারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সাহিবজাদা ফারহান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল নাহিদ ৭ ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন। মিরাজ ১০ ওভার বল করে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন।

এদিকে এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ১৩ মার্চ (শুক্রবার) একই মাঠে অনুষ্ঠিত হবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6113

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…