গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

লক্ষ্মীপুর প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
  • লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা | ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঈদগাঁহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহা এন্ড সন্স উপজেলা ও জেলা প্রশাসনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর শহরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ লক্ষ্মীপুর ঈদগাঁহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ দখল ঠেকাতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একজন ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয় এবং পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু করা হয়। তবে নির্মাণকাজের একপর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি আপত্তি জানিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, গত ০২ মার্চ (সোমবার) প্রথমে নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে আবারও পুনরায় কাজ শুরু করা হয়। কিন্তু গত ০৪ মার্চ (বুধবার) পুনরায় লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের লোকজনের যোগসাজসে স্থানীয় কিছু দখলদার ব্যক্তি সেখানে এসে নির্মাণাধীন গেটের চারটি পিলারসহ সীমানা প্রাচীরের অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা কোনো ধরনের নোটিশ বা সরকারি নির্দেশনা ছাড়াই জোরপূর্বক কাজ বন্ধ করে দেন বলেও দাবি করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধানের জন্য প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন সময় বাধার মুখে কাজটি থমকে যাচ্ছে। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, নিয়ম অনুযায়ী কাজ শুরু করার পর হঠাৎ করে স্থানীয় কিছু ব্যক্তি বাধা সৃষ্টি করেন এবং পরে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উক্ত দক্ষিণ লক্ষ্মীপুর ঈদগাঁহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…