গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নিখোঁজ অটোরিকশা চালকের মৃতদেহ বালুর নিচ থেকে উদ্ধার

তাবারক হোসেন আজাদ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির কাছে সুপারি বাগানের বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ হোসেনের লাশ। উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নিখোঁজ হয় সোহাগ। অটোচালক সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে।  এ ঘটনায় মৃতের স্ত্রী ও মা অচেতন অবস্থায় রয়েছেন।

সোহাগের ভাই জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছেনা। তবে সে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। এ কারণে হয়তো হত্যা করে পার্শ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তূপে পুঁতে রাখে।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ তাদের বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তূপ থেকে শনিবার দুপুর ১২টায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতকদের শনাক্ত করতে অভিযান চলছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 244

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…