গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আজমির শরিফে প্রধানমন্ত্রী, পড়বেন নামাজ করবেন দোয়া

কূটনৈতিক প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ৮, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
  • বৈশ্বিক পরিস্থিতি আরও ভয়াবহ হবে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Link Copied!

চার দিনের ভারত সফরের শেষ দিন সকালে জয়পুরের আজমির শরিফ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শরিফ খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) মাজার (আজমির শরিফ) পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ আদায় ও দোয়া করবেন। পরে আজমির দরগাহ শরিফ এলাকা ঘুরে দেখবেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে বিমানটি দিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সম্পাদিত হয়েছে সাত সমঝোতা চুক্তি (এমওইউ)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিল্লির হায়দারাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উভয়পক্ষের কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে সই করেন। এসব চুক্তি ভারত-বাংলাদেশের বহুমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন