গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

বাসসঃ
আগস্ট ১০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন।

রোববার (১০ আগস্ট) বিকেলে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু তালেব ফারাজি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টা থেকে কয়লা খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে ওই নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনে ট্রায়ালের কাজ শুরু করা হয়েছিল। আজ দুপুরে ভূগর্ভ থেকে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

আবু তালেব ফারাজি জানান, গত ২৩ জুন কয়লা খনির ১৩০৫ নম্বর পুরোনো ফেজের মজুত কয়লা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষন শেষে উত্তোলন পুনরায় শুরু করা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী খান মো. জাফর সাদিক জানান, শুরুর দিকে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5907

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…