গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভোট দিয়ে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কক্সবাজার সংবাদদাতাঃ
জানুয়ারি ৭, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে আলী আহমদ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইট ভাটার পশ্চিম পাশের রেল লাইনে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আলী আহমদ একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন—    নির্বাচন শান্তিপূর্ণ, ভোট পড়েছে ৪০ শতাংশঃ সিইসি

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ‌‌‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কক্সবাজার-৩ আসনে ভোট দেওয়া শেষে রামুর জোয়ারিয়ানালায় রেল লাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…