গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তীব্র শীতে ভোগান্তি বাড়াতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদকঃ
জানুয়ারি ৫, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। রাজধানীতেও আছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। শীতকালের বৃষ্টি ভোগান্তি বাড়াতে পারে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের দু‘-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও পড়ুন—    ৭ জানুয়ারির নির্বাচন মাইলফলক হয়ে থাকবেঃ শেখ হাসিনা

পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে। তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…