গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রোকন মিয়াঃ
জানুয়ারি ৫, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বাবলু মিয়া (৫০)। তিনি তিন সন্তানের জনক।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভা শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে বাবলু মিয়া। ডাল কাটার সময় অসাবধানবশত ডালটি বিদ্যুতের খোলা (কভার ছাড়া) তারে গিয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন বাবলু মিয়া। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দেখতে পায় বাবলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে ঝুলছিলো। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ নামিয়ে আনে।

আরও পড়ুন—    প্রচারণায় রাষ্ট্রীয় প্রটোকল নেননি শেখ হাসিনাঃ কাদের

এ বিষয়ে উলিপুর পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম চিরেন্দ্রনাথ রায় জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ডাল কাঠার আগে যদি আমাদের জানাতো তাহলে কিছুক্ষণের জন্য সঞ্চালন লাইনটি আমরা বন্ধ করে রাখতে পারতাম।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তূজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন