গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গর্বাচেভের মৃত্যুতে পুতিনের ‘গভীর সমবেদনা’

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ৩১, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
  • গর্বাচেভের মৃত্যুতে পুতিনের ‘গভীর সমবেদনা’

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিখাইল গর্বাচেভকের মৃত্যুতে শোক জানিয়েছেন।

সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মঙ্গলবার (৩০ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রুশ সংবাদ সংস্থার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। বিশ্বের বিভিন্ন নেতা গর্বাচেভের মৃত্যুতে শোক জানাচ্ছেন ও তার কর্মকাণ্ডের প্রশংসা করছেন। স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিখাইল গর্বাচেভের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগের খবর পাওয়ার পরপরই তিনি এ সমবেদনা প্রকাশ করেন। বুধবার পুতিনের মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গর্বাচেভের প্রশংসা করে তিনি তাকে বিশ্বকে নিরাপদ অবস্থানে নেওয়া একজন ‘বিরল নেতা’ হিসেবে অভিহিত করেছেন।

বাইডেন বলেন, ‘মিখাইল গর্বাচেভ একজন অসাধারণ দূরদর্শী মানুষ ছিলেন।’

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার গর্বাচেভের প্রশংসা করে তাকে ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। ম্যাক্রোঁ টুইটারে মিখাইল গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, শান্তির মানুষ হিসেবে তিনি রাশিয়ানদের জন্য স্বাধীনতার পথ খুলে দেওয়াকে বেছে নিয়েছিলেন। ইউরোপে শান্তির প্রতি তার অঙ্গীকার আমাদের অভিন্ন ইতিহাসকে বদলে দিয়েছে।

এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘তিনি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন।’ 

তিনি আরও বলেন, মিখাইল গর্বাচেভ ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব একজন নেতা হারালো যিনি শান্তির জন্য একজন অক্লান্ত সমর্থক ছিলেন।

মস্কোর যে হাসপাতালে গর্বাচেভ মারা গেছেন, তার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল।

গত জুন মাসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, কিডনির জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো ঘোষণা করা হয়নি।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন